বিনোদন বিভাগে লোকবল নিয়োগ দেবে সময় টেলিভিশন (Somoy Tv)। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
পদ: বিনোদন প্রতিবেদক (Entertainment Reporter)
প্রতিষ্ঠান: সময় মিডিয়া লিমিটেড (সময় টেলিভিশন)
কর্মস্থল: ঢাকা।
দায়িত্ব ও কর্তব্য (Job Responsibilities)
- দেশ-বিদেশের বিনোদন জগতের সর্বশেষ সংবাদ, ঘটনা, প্রবণতা ও গুরুত্বপূর্ণ বিষয় অনুসন্ধান, সংগ্রহ এবং প্রতিবেদন তৈরি করা।
- চলচ্চিত্র, নাটক, টেলিভিশন, সংগীত, OTT প্ল্যাটফর্ম, ওয়েব সিরিজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোবিজ অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ তৈরি করা।
- চলচ্চিত্র তারকা, অভিনয়শিল্পী, নির্মাতা, সংগীতশিল্পী, প্রযোজক ও বিনোদন জগতের সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করা।
- সংবাদ সম্মেলন, চলচ্চিত্রের প্রিমিয়ার, শুটিং স্পট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে সরাসরি উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করা।
- টেলিভিশন সম্প্রচারের উপযোগী সংবাদ প্রতিবেদন, প্যাকেজ, সাক্ষাৎকার, লাইভ রিপোর্ট ও বিশেষ প্রতিবেদন তৈরি করা।
- বিনোদন-বিষয়ক অনুসন্ধানী ও ফিচারধর্মী প্রতিবেদন তৈরি এবং সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে কাজ করা।
- সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচিত বিনোদন-বিষয়ক তথ্য যাচাই করে সংবাদ উপযোগী কনটেন্ট তৈরি করা।
- সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠটা, নিরপেক্ষতা, তথ্যের যথার্থতা এবং প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতিমালা অনুসরণ করা।
- সংবাদ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীর উচ্চারণ অবশ্যই শুদ্ধ হতে হবে। এছাড়া দেশ-বিদেশের সমসাময়িক ঘটনা সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।
অভিজ্ঞতা (Work Experience)
- টেলিভিশন সংবাদমাধ্যমে বিনোদন-বিষয়ক প্রতিবেদন তৈরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা (Skills & Competencies)
- বিনোদন জগত, চলচ্চিত্র, নাটক, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গন সম্পর্কে ধারণা থাকতে হবে।
- বাংলা ভাষায় সাবলীলভাবে সংবাদ লেখা, উপস্থাপন ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
- ইংরেজিতে দক্ষতা এবং আন্তর্জাতিক বিনোদন অঙ্গনের সংবাদ সম্পর্কে ধারণা থাকতে হবে।
- ক্যামেরার সামনে সাবলীলভাবে কথা বলা ও সাক্ষাৎকার গ্রহণের সক্ষমতা থাকতে হবে।
- সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ সম্পাদনা ও প্রতিবেদন তৈরিতে দক্ষ হতে হবে।
- সৃজনশীল চিন্তাভাবনা, যোগাযোগ দক্ষতা ও পেশাদার আচরণ থাকতে হবে।
- ডিজিটাল মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা (Salary & Benefits)
যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আকর্ষণীয় বেতন নির্ধারণ করা হবে। প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা:
- উৎসব বোনাস: ৩টি
- বার্ষিক বেতন বৃদ্ধি
- কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাকস এবং ডিনার
- মোবাইল বিল
- প্রভিডেন্ট ফান্ড
- গ্র্যাচুইটি
- অর্জিত ছুটির নগদায়ন
আবেদনের নিয়মাবলি:
আগ্রহী প্রার্থীদের আগামী ২২ নভেম্বর, ২০২৬ তারিখের এর মধ্যে নিম্নে প্রদত্ত লিঙ্কে ফর্ম পূরণ ও জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।
আবেদনের লিংক: https://forms.gle/3KC3Gyr7YXhxqm8x9
আবেদনের শেষ সময়: ২২ নভেম্বর, ২০২৬।