
শুক্রবার দেশের যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২০:৫০

সারা দেশে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন এসআরবির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ। এ সময় দেশবাসীকে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।
দুষ্টের দমন আর শিষ্টের লালনে কৈলাশ থেকে মর্তে ফিরে এসেছে দেবী দুর্গা। মন্দিরে মন্দিরে চলছে ভক্ত-অনুরাগীদের আরাধনা। আর নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।
সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মিরপুর কেন্দ্রীয় কালী মন্দিরে আসেন এসআরবি মহাপরিচালক।
তিনি জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে মোতায়েন থাকবে ৬ হাজারের অধিক সদস্য।
একটি গোষ্ঠী দুর্গোৎসবকে প্রশ্ন প্রশ্নবিদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপর জানিয়ে এসআরবি মহাপরিচালক বলেন, অনলাইন অফলাইনে মনিটরিং বাড়ানে হয়েছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।
মন্দিরগুলোতে কোনো সন্দেহজনক কর্মতৎপরতা লক্ষ্য করলে এসআরবিকে জানানোর আহ্বান তিনি।