
আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রতিবেদক, সুনামগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৭:৫২

দণ্ডপ্রাপ্ত আসামি জিতেশ চন্দ্র গোপ। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চাঞ্চল্যকর শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত জিতেশকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌর এলাকার একটি ফার্মেসি থেকে ওষুধ কিনতে গিয়ে নিখোঁজ হন গৃহবধূ শাহনাজ পারভীন জোৎস্না। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্বজনরা খোঁজাখুঁজি করে ওই ফার্মেসিতে গিয়ে তার মরদেহের ছয়টি টুকরো দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ফার্মেসির পেছনের অংশ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করে।
তদন্তে উঠে আসে, জিতেশ চন্দ্র গোপ ওই গৃহবধূর সঙ্গে থাকা নগদ টাকা হাতিয়ে নেয়ার পর তাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ ছয় টুকরো করে গুম করার চেষ্টা চালান। ঘটনার পর জিতেশ পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন, ‘এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। আদালতের রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।’