
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় উপাসনালয়ে প্রচারের নির্দেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৬

পররাষ্ট্র মন্ত্রণালয়। সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১০ অক্টোবর) হুথিদের প্রাণঘাতী হামলার তীব্র ও দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে, যার মধ্যে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১১ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি, বিশেষ করে বাংলাদেশি নিহতদের পরিবারের প্রতি বাংলাদেশ গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে আহত সবার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছে। বেসামরিক মানুষের জীবন বিপন্ন করে এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে পরিচালিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। এই হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ তার দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করছে।
এতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ চলমান সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে অবিলম্বে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করা, বেসামরিক জনগণ ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা এবং সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানাচ্ছে।