
২০২৭ সালে রমজান কবে শুরু, জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ৯:৫২

৯ অক্টোবর সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ফলে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। ছবি: এপি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন। রিয়াদের অভিযোগ, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চলতি সপ্তাহে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয়বারের মতো হামলা চালিয়েছে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের ওই হামলায় চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন।
গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। ইয়েমেনে যুদ্ধ তীব্র হওয়ার মধ্যে এ হামলার ঘটনা ঘটল।
ইয়েমেনের নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বাহিনীর লড়াই চলছে হুতি বিদ্রোহীদের। ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারের স্থলযুদ্ধে সহায়তা করতে সৌদি আরব বিমান হামলা চালাচ্ছে।
রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র, মিশর, কাতার, ফিলিস্তিন, জাপানসহ বিভিন্ন দেশ ও জাতিসংঘ নিন্দা জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সৌদিতে হামলাকে ‘ভয়াবহ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি শিগগিরই সৌদি আরবের নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলবেন।
শনিবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পব লেন, ‘হুতিদের বিরুদ্ধে হামলায় আমরা যোগ দিতে পারি। বিষয়টি পর্যালোচনা করব। সাম্প্রতিক হামলার খবর আমরা মাত্রই পেয়েছি। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব।’
বিমানবন্দরে প্রাণঘাতী হামলার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটি ভয়াবহ ঘটনা।’ তিনি আরও বলেন, ‘সৌদি বাহিনী ভালো যোদ্ধা। তবে আমার মনে হয়, হামলাটি ছিল ভয়াবহ।’
এদিকে সৌদি আরবে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাসহ সৌদি আরবে হুতিদের সব হামলার তীব্র নিন্দা জানায় ওয়াশিংটন।
ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ বলেছেন, সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরগুলোতে চালানো প্রাণঘাতী হামলা পরিস্থিতির মারাত্মক অবনতি নির্দেশ করে।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে, সহিংসতার চক্রকে দীর্ঘায়িত করে এবং ইয়েমেন শান্তি প্রচেষ্টাকে আরও জটিল করে তোলে।’
সৌদি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে নাগরিকদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করা হয়েছে।
হামলার নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ এবং আঞ্চলিক নিরাপত্তা, বেসামরিক নাগরিক, বেসামরিক স্থাপনা ও আকাশপথে চলাচলের জন্য সরাসরি হুমকি বলে উল্লেখ করেছে দোহা।
সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে কাতার জানিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের সুরক্ষায় সৌদি আরবের নেয়া ‘সব বৈধ পদক্ষেপের’ প্রতি তাদের সমর্থন রয়েছে।
সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় সৌদি আরবের নেয়া সব পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে তারা।
সৌদি আরবে অবস্থিত জাপানের দূতাবাস হুতি বিদ্রোহীদের বারবার চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দূতাবাস বলেছে, যেকোনো পরিস্থিতিতেই বেসামরিক নাগরিকদের ওপর হামলা ‘কোনোভাবেই মেনে নেয়া যায় না’।
সূত্র: আল জাজিরা