
কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৯:২১

উদ্ধার মালামাল ও চার আসামি। ছবি: সংগৃহীত
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ শেষে ঢাকা থেকে রাজশাহীতে ক্রিকেটারদের মালামাল নেয়ার পথে চলন্ত কাভার্ড ভ্যান থেকে চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ আট হাজার টাকা, একটি ম্যাসেজ বেড, একটি লাগেজ ও চারটি প্লাস্টিকের বাক্স।
গ্রেফতার ব্যক্তিরা হলেন চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়ার গন্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), পুঠিয়ার বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)।
পুলিশ জানায়, গ্রেফতার মোজাম্মেলের বিরুদ্ধে রাজশাহী, টাঙ্গাইল ও নাটোরের বিভিন্ন থানায় পাঁচটি এবং সোহান ও রুবেলের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, এনসিএলের দ্বিতীয় রাউন্ডে মিরপুরে খুলনা বিভাগের বিপক্ষে ম্যাচ খেলে বুধবার সকালে আকাশপথে রাজশাহী পৌঁছান ক্রিকেটাররা। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) দলের মালামাল নিয়ে একটি কাভার্ড ভ্যান ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়।
পুলিশ জানায়, নাটোরের তেবাড়িয়া রেলগেটে কাভার্ড ভ্যানটির গতি কমে গেলে চলন্ত গাড়িতে ওঠে চোরচক্রের সদস্যরা। পরে নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার তারাপুর মোড়ে চলন্ত অবস্থাতেই তালা ভেঙে মালামাল নামিয়ে নেয় তারা। পেছনের একটি গাড়ির চালক বিষয়টি কাভার্ড ভ্যানের চালক সজীবকে জানালে তিনি গাড়ি থামিয়ে পেছনের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে গাড়ির মালিকের নির্দেশে তিনি রাজশাহীর দিকে রওনা হন।
রাজশাহী মহানগরীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে পৌঁছে চালক বিকেএসপির সদস্যদের বিষয়টি জানান। মালামাল নামানোর সময় দেখা যায়, ৫৪টি লাগেজের মধ্যে ৪৬টি রয়েছে এবং বাকি ৮টি লাগেজ চুরি হয়েছে। এ ঘটনায় ক্রিকেটার এস এম মেহেরব হাসান নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাজশাহী জেলা পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করা হয়েছে। চুরি যাওয়া বাকি মালামাল উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।