
শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৬:৫৮

ব্র্যাক বিশ্ববিদ্যালয়
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি বা রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘আয়েশা আবেদ টি-১০ আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। ব্র্যাক ইউনিভার্সিটি স্পোর্টস অ্যান্ড ফিটনেসের উদ্যোগে আগামী ১৪ ও ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে (এমপিএইচ) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নারী ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিকে উৎসাহিত করতে আয়োজিত এই টুর্নামেন্টে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের নারী ক্রিকেট দল অংশ নেবে।
টুর্নামেন্টটি মূলত ব্র্যাকের সূচনালগ্নে স্যার ফজলে হাসান আবেদের সহযোদ্ধা ও নিবেদিতপ্রাণ সমাজকর্মী আয়েশা হাসান আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে আয়োজিত হচ্ছে।
১৪ অক্টোবর সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, ১৫ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আড়ং-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা।
দুই দিনব্যাপী এই ইনডোর টুর্নামেন্ট টি-১০ ফরম্যাটে খেলা হবে, যেখানে প্রতিটি ইনিংসে ১০ ওভার থাকবে। অংশগ্রহণকারী ১২টি বিশ্ববিদ্যালয় হলো— ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, আইইউবিএটি, উলাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিইউবিটি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় এবং উত্তরা বিশ্ববিদ্যালয়। কোনো নিবন্ধন ফি ছাড়াই প্রতিটি দল ১৫ জন খেলোয়াড়, একজন কোচ ও একজন ম্যানেজার নিয়ে স্কোয়াড নিবন্ধন করেছে।
এই টুর্নামেন্টে মোট ১ লাখ ৫৫ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হবে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার্স-আপ দল পাবে ৫০ হাজার টাকা। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট) পাবেন ৫ হাজার টাকা।
খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি ছাত্রীদের নেতৃত্ব, আত্মবিশ্বাস ও টিমওয়ার্ক বৃদ্ধি করা এই আয়োজনের মূল লক্ষ্য। উদ্যোগটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৫টি লক্ষ্যের (এসডিজি ৩, ৪, ৫, ১০ ও ১৭) সাথে সামঞ্জস্যপূর্ণ।