
কালভার্টে ব্যবহার হলো বাঁশ, প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৮:২৯

এক ঘণ্টার চেষ্টায় সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে কারখানাটির ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস্ নামের একটি কারখানায় আগুন লাগে। ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন দেখতে পেয়ে সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। এরপর গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট পাঠানো হয়।
এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।