
ব্যাংক ও শেয়ারবাজার খোলা আজ, চলবে সরকারি দফতরের কার্যক্রমও
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৮:৫৭

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে একটি মার্কেটে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর চেরাগআলী এলাকার প্রেসক্লাব মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, মার্কেটের অধিকাংশ দোকান টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রাতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।