
জমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই বৃদ্ধকে দাফন!
বগুড়া ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ২২:৪

আদালত চত্বরে মেয়েকে পেতে বাবা-মায়ের টানাটানি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে যাওয়া পুলিশ কনস্টেবল রানা মাসুদের মেয়ে তাছনিয়া তামান্না ১৮ বছর পূর্ণ হওয়ার পর আদালতের আদেশে নিজের জিম্মায় থাকার অধিকার পেয়েছেন। তবে আদালত চত্বর থেকে বের হওয়ার পরই তাকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে চান বাবা-মা। এ নিয়ে তামান্নাকে মাইক্রোবাসে তোলার চেষ্টা, টানাটানি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশ সদস্যদের।
সোমবার (২৬ অক্টোবর) বগুড়ার আদালত চত্বরে এ ঘটনা ঘটে। একদিকে নিজের পছন্দের মানুষের কাছে ফিরে যাওয়ার আকুতি, অন্যদিকে মেয়েকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে বাবা-মায়ের চেষ্টা নিয়ে আদালত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আদালত সূত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রানা মাসুদের মেয়ে তাছনিয়া তামান্নার সঙ্গে জয়পুরহাটের শহীদ হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১ মে তামান্নাকে নিয়ে পালিয়ে যান শহীদ। এ ঘটনায় আদমদীঘি থানা মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছে অভিযোগ করে আদালতে মামলা করেন রানা মাসুদ। পরে আদালতের নির্দেশে ৭ মে মামলাটি থানায় রেকর্ড করা হয়।
এরপর সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিরুদ্ধে বক্তব্য দেন রানা মাসুদ। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার বিরুদ্ধে নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ তোলেন তামান্না। এ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে ২৩ জুন বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) জয়পুরহাটের পাঁচবিবি থেকে তামান্নাকে উদ্ধার করে। এ সময় তার প্রেমিক শহীদসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে তামান্নাকে চার মাসের জন্য রাজশাহীর একটি সেফ হোমে রাখা হয়।
২৬ অক্টোবর ১৮ বছর পূর্ণ হলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তামান্নাকে নিজের জিম্মায় থাকার আদেশ দেন। এরপর আদালত থেকে বের হওয়ার পর তাকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে চান বাবা-মা। এ সময় তামান্নাকে মাইক্রোবাসে তোলার চেষ্টা ঘিরে টানাটানি ও ধস্তাধস্তি শুরু হয়।
বগুড়া সদর থানা-পুলিশের ওসি ইব্রাহীম আলী জানান, নিরাপত্তার স্বার্থে তামান্নাকে বগুড়া সদর থানার হেফাজতে নেওয়া হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, তামান্নার বাবার করা অপহরণ মামলায় গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছেন তার প্রেমিক শহীদ হোসেন।