
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী
প্রতিবেদক, রংপুর
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৭:৫৪

রংপুরের বদরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের নামাপাড়া দুর্গামন্দির। ছবি: সময় সংবাদ
রংপুরের বদরগঞ্জে মন্দিরে আরতি দিতে গিয়ে অর্চনা রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের নামাপাড়া দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।
অর্চনা রানী ওই গ্রামের গোপাল চন্দ্র সরকারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মন্দিরে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা চলছিল। এ সময় দর্শকসারিতে বসে আরতি উপভোগ করছিলেন অর্চনা রানী। একপর্যায়ে বাদ্যযন্ত্রীদের উদ্দেশে গান গাওয়া ও আরতি দেয়ার কথা বলে প্রতিমার সামনে যান তিনি। আরতি দেয়ার সময় একপাক ঘুরতেই হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যান অর্চনা রানী। পরে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
অর্চনা রানীর স্বামী গোপাল চন্দ্র বলেন, তার স্ত্রীর উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল। ঘটনার দিন তিনি সারাদিন উপবাসও করেছিলেন। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
অর্চনা রানীর চার মেয়ের মধ্যে তিনজনের বিয়ে হয়েছে। ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি গোপাল চন্দ্র সরকার স্থানীয় একটি হোটেলে কাজ করেন।
মন্দির কমিটির সভাপতি নিত্যেন্দ্র নাথ বিশ্বাস বলেন, অর্চনা রানীর মৃত্যুর পর ওই রাতে মন্দিরে আর কোনো পূজা-অর্চনা হয়নি।
এ দিকে, বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি।’