
ডেঙ্গু ও হাম উপসর্গে একদিনে ১৩ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৪:৪৯

শনিবার ভোরে এজেআর কুরিয়ারে আবারও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ছবি সময় সংবাদ
রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে হামলা ও লুটপাটের ঘটনায় করা মামলার বাদী ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আফসার উদ্দীনকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। ২৪ ঘণ্টার মধ্যে মামলা তুলে না নিলে বাদীর লাশ ফেলার হুমকি দিয়েছে তারা।
শুক্রবার (২৩ অক্টোবর) এমন হুমকির পর শনিবার (২৪ অক্টোবর) ভোরে আবারও মোটরসাইকেলে এসে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।
হুমকি ও ফোনকলের বিষয়ে হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে মামলার সঙ্গে তদন্ত করা হচ্ছে। হুমকি দেয়া নম্বর ট্রেস করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
এরআগে, ২০ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে সশস্ত্র অবস্থায় হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের প্রধান ওয়্যারহাউজে তাণ্ডব চালানো হয়। ২৩টি মোটরসাইকেলে হেলমেট ও মাস্ক পরে এসে প্রায় ৪৫ থেকে ৫০ জন সশস্ত্র সন্ত্রাসী এ তাণ্ডব চালায়। ঘটনার প্রমাণ লোপাটের জন্য প্রতিষ্ঠানটির সিসি ক্যামেরা, ডিভিআরসহ গুরুত্বপূর্ণ মালামালও লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।