
শারদীয় দুর্গোৎসব: উপকূলীয় ১৪৪ মণ্ডপে ৩৫০০ কোস্ট গার্ড নিয়োজিত
বগুড়া ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৮:১৫

রতন ব্যাপারী। ছবি: সংগৃহীত
বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতার আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে তার সহযোগী ও স্বজনরা। এ ঘটনায় উজ্জ্বল নামে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রতন ব্যাপারী নামে ২৮ মামলার ওই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। গ্রেফতার রতন ব্যাপারী ওই এলাকার বাদল ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, রতন ব্যাপারীর বিরুদ্ধে চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মঙ্গলবার দুপুরে দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডে টহল দেয়ার সময় পাঁচ পকেটমার অপরাধের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ রতনকে আটক করলে তার সহযোগী ও আশপাশে থাকা স্বজনরা পুলিশের ওপর চড়াও হন। তারা রতনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এতে এএসআই উজ্জ্বল আহত হন।
পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রতনকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। আহত এএসআই উজ্জ্বলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।