
রামপুরায় স্লুইস গেটের কাছে বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রতিবেদক, শেরপুর
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৮:৩১

মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়া, ছবি: সংগৃহীত
শেরপুর সদর উপজেলায় মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় আরও দুই আসামি পলাতক রয়েছেন। গ্রেফতার লাভলু মিয়া (৪৯) ওই এলাকার জয়তুল্লাহর ছেলে।
মামলার এজাহারে জানা যায়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার পাকুরিয়া ভাটিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামকে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখান লাভলু মিয়া। এজন্য সাইফুলের পরিবারের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা নেন তিনি।
পরে সাইফুলকে সৌদি আরবে পাঠানো হলেও প্রতিশ্রুত চাকরি ও বেতন নিয়ে জটিলতা দেখা দেয়। এমন অবস্থায় সাইফুলের পরিবার তাকে দেশে ফিরিয়ে আনতে লাভলুর সঙ্গে যোগাযোগ করলে তিনি সাইফুলের পরিবারের কাছে আরও ১৬ লাখ টাকা দাবি করেন। সেই টাকা না দেয়ায় লাভলুর লোকজন সাইফুলকে পরিবারের সঙ্গে যোগাযোগে বাধা দেন এবং তাকে জিম্মি করে রাখেন।
এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে লাভলু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। পরে আদালতের নির্দেশে সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে লাভলু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। মামলার বাকি দুই আসামি এখনো পলাতক রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মানবপাচার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।