
পুলিশের সক্ষমতা বাড়াতে ৬,৬০৮ কোটি টাকার নতুন প্রকল্প
মহানগর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১৯:৯

সুইচগিয়ারসহ গ্রেফতার হাসনাইন। ছবি: ডিএমপি
রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থানের সময় সুইচগিয়ারসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর রোডের মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া যুবকের নাম মো. হাসনাইন (২৬)। তিনি ভোলার বোরহানউদ্দিন থানার দিঘিরপাড় এলাকার নুরনবীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির এসআই রানা রায় ও এএসআই মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কলেজ গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. হাসনাইনকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত আনুমানিক ১১ ইঞ্চি দৈর্ঘ্যের একটি খোলা সুইচগিয়ার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসনাইন স্বীকার করেছেন যে তিনি পথচারীদের কাছে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।