
‘সবার নামও মনে রাখতে পারি না’, ৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা হওয়া সাদিকের গল্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৯:৩৭

প্রতীকী ছবি
ছিনতাইয়ের উদ্দেশে বের হয়েছিল চারজন। পথে এক তরুণকে টার্গেট করে তাকে অপহরণ করেও নিয়ে যায়। কিন্তু পরে জানতে পারে, ওই তরুণের কাছ থেকে নেওয়ার মতো কোনো অর্থ নেই। এতে রেগে যায় ছিনতাইকারীরা।
শেষমেশ ওই তরুণকে মোবাইল অ্যাপ ব্যবহার করে ঋণের জন্য আবেদন করানো হয়। সেই অর্থ তোলে পাশের একটি এটিএম বুথ থেকে। এরপর সেই অর্থ নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী দল।
বুধবার (২১ অক্টোবর) ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে। ভুক্তভোগীর নাম অজয়। বয়স ২১ বছর।
স্থানীয় পুলিশ জানিয়েছে, অজয় চেন্নাইয়ের দক্ষিণাঞ্চলের পল্লিকরনাই এলাকায় অবস্থান করছিলেন। রাস্তায় হঠাৎ ছিনতাইকারী দলটির কবলে পড়েন তিনি। ওই সময় তাকে জোর করে একটি অটোরিকশায় তোলা হয়। টাকাপয়সা-সহ দামি জিনিস যা আছে দিতে বলেন ছিনতাইকারীরা।
ঘটনার সময় অজয়ের পকেট ছিল ফাঁকা। সঙ্গে কোনো অর্থ বা দামি কিছু ছিল না। সেটা তিনি ছিনতাইকারীদের জানান। ভেবেছিলেন, হয়তো রেহাই পাবেন। কিন্তু তা হয়নি। মারধর করা হয় অজয়কে। এরপর ছিনতাইকারীরা ‘ভিন্ন রকমের’ একটি কাজ করে।
অটোরিকশায় বসেই অজয়কে দিয়ে মোবাইলের অ্যাপের মাধ্যমে ঋণের জন্য আবেদন করায় তারা। অল্প সময়ের মধ্যে সেটা অনুমোদন পায়। এরপর অজয়কে পাশের একটি এটিএম বুথে নিয়ে সেই অর্থ তোলা হয়। পরে সেই অর্থ নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। যাওয়ার আগে অজয়কে ছেড়ে দিলেও তার মোবাইলটি নিয়ে যায় তারা। আর সঙ্গে আরও নিয়ে যায় সদ্য এটিএম বুথ থেকে তোলা সাড়ে ৯ হাজার রুপি।
এ ঘটনায় চেন্নাইয়ের পল্লিকরনাই থানায় মামলা হয়েছে, চলছে তদন্ত। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযুক্ত চার ছিনতাইকারীকে শনাক্ত করা গেছে। তাদের গ্রেফতার করা হয়েছে।
সূত্র: এনডিটিভি