
মুগ্ধসহ ১১ জনকে হত্যা: ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৩:৩১

হঠাৎ করেই বাতিল করা হয়েছে ঢাকা থেকে রিয়াদগামী বেশ কয়েকটি ফ্লাইট। আর তাতেই চরম বিপাকে পড়েছেন ফ্লাইটগুলোর প্রবাসী যাত্রীরা।
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দরে হামলার কারণে ঢাকা থেকে রিয়াদগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকশো প্রবাসী কর্মী। অনেকের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে থাকায় দেখা দিয়েছে চাকরি হারানোর শঙ্কা। তাই কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের।
সৌদি আরবের রিয়াদে শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত হামলার জেরে ব্যাহত হয়েছে স্বাভাবিক বিমান চলাচল। এর সরাসরি প্রভাব পড়েছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও।
হঠাৎ করেই বাতিল করা হয়েছে ঢাকা থেকে রিয়াদগামী বেশ কয়েকটি ফ্লাইট। আর তাতেই চরম বিপাকে পড়েছেন ফ্লাইটগুলোর প্রবাসী যাত্রীরা।
রিয়াদের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং সেখান থেকে ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত বিকল্প ফ্লাইট চালুর কোনো নিশ্চয়তা দিতে পারছে না এয়ারলাইন্সগুলো। ফলে ভিসার মেয়াদ নিয়ে অনিশ্চয়তায় অনেক যাত্রী।
চাকরি আর ভিসার মেয়াদ টিকিয়ে রাখতে দ্রুত সরকারি পর্যায়ে যোগাযোগের মাধ্যমে প্রবাসীদের কর্মস্থলে ফেরার পথ সুগম করার দাবি সংশ্লিষ্টদের।
এদিকে, সোমবার (১২ অক্টোবর) ভোর ৩টা পর্যন্ত রিয়াদের বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাওছার মাহমুদ বলেন, যাত্রীদের বিষয়টি জানানো হয়েছে।