
সাংবাদিক হত্যার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিলেন তথ্যমন্ত্রী
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৪:৬

কক্সবাজারে উদ্ধার হওয়া সাপটি। ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে একটি বসতঘর থেকে বিশাল আকৃতির বিষধর কিং কোবরা (রাজ গোখরা) উদ্ধার করেছে বন বিভাগ। পরে বন বিভাগের সদস্যরা সাপটিকে নিরাপদে নিয়ে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার গভীর জঙ্গলে অবমুক্ত করেন।
বুধবার (২১ অক্টোবর) টেকনাফ সদর রাজারছড়া এলাকায় একটি বসতবাড়ির খাটের নিচ থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, একটি বসতবাড়ির লোকজন খাটের নিচে বড় আকৃতির একটি সাপ দেখতে পান। মুহূর্তেই বিষয়টি নিয়ে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপটি উত্তেজিত হয়ে ছোবল দেয়ার চেষ্টা করলে আতঙ্ক আরও বেড়ে যায়। একপর্যায়ে সাপটি ঘর থেকে বেরিয়ে এলে বাড়ির মালিক কৌশলে সেটিকে একটি বস্তার মধ্যে আটকে ফেলেন। পরে বিষয়টি বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে শিলখালী রেঞ্জের অধীন রাজারছড়া বিটের বিট কর্মকর্তাসহ বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।
বন বিভাগ জানায়, উদ্ধার করা সাপটি কিং কোবরা বা রাজ গোখরা। এটি দেশের অন্যতম বিষধর ও বড় আকৃতির সাপ হিসেবে পরিচিত। বসতবাড়ির ভেতর থেকে সাপটি উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বুধবার দুপুর ১২টার দিকে শিলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলামের নেতৃত্বে সাপটিকে লোকালয় থেকে দূরে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় বনরক্ষক হাবিব হোসেন, ইআরটি ও সিপিজির সদস্যরা উপস্থিত ছিলেন।
বন বিভাগের সদস্যরা সাপটিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার হাজী মোজাহের স্টেডিয়ামের পূর্ব পাশে গভীর জঙ্গলে নিয়ে যান। সেখানে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে সাপটিকে অবমুক্ত করা হয়।
তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই লোকালয়ে ঢুকে পড়া বন্যপ্রাণীকে হত্যা না করে উদ্ধার করে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করাই সঠিক পদক্ষেপ।