
পোশাক খাত: আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৭:২৬

বাংলাদেশ পুলিশ
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারকে (এসপি) পরস্পরের কর্মস্থলে বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে, সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) এবং বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
একই দিন জারি করা অপর এক প্রজ্ঞাপনে ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।