
আগুনে পুড়ে গেছে ষষ্ঠ তলার সব দোকান: ফায়ার সার্ভিস
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৯

গ্রেফতার মিটন চাকমা ও লাতো চাকমা।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
শনিবার (১০ অক্টোবর) শহীদ তাজউদ্দীন আহমদ সরণির নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরির সামনের ফুটপাত থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: মিটন চাকমা (২৪) ও লাতো চাকমা (২৪)। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে ধানমন্ডি সার্কেলের একটি দল এই অভিযান পরিচালনা করে। নাবিস্কো ফ্যাক্টরির পশ্চিম পাশের ফুটপাতে দাঁড়িয়ে থাকা ওই দুই তরুণের দেহ তল্লাশি করে ৮ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান চালানো হচ্ছে।
ঘটনায় ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ডিএনসি জানায়, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।