
রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতা-কর্মী গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১:২০

আটক প্রতারক সাইদুর রহমান
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্য পরিচয়ে চাঁদাবাজি করার সময় সাইদুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চন্দ্রঘোনা থানার রাইখালী বাজার থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আটক সাইদুর এনএসআই সদস্য পরিচয়ে দীর্ঘ ৪ মাস ধরে রাইখালী বাজারের মেসার্স কাজী রাসেল অ্যান্ড ব্রাদার্স থেকে চাঁদা আদায় করে আসছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় চাঁদার টাকা নিতে গেলে, সন্দেহ হয় মালিকের। তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিষয়টি যাচাই-বাছাই করে নিশ্চিত হয়, সাইদুর একজন প্রতারক। তিনি রাঙ্গুনিয়া থানার রোয়াজার হাট এলাকায় বসবাস করেন। তার স্থায়ী ঠিকানা খাগড়াছড়ি জেলার মহালছড়ি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সাকের জানান, আটক সাইদুরকে বুধবার আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।