
রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতা-কর্মী গ্রেফতার

আনতালিয়ায় ব্রিফিংয়ে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির | ছবি: MoFA
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বৈঠকে বসেন ২ নেতা।
এর আগে, বিকেলে ইস্তাম্বুল থেকে আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে গার্ড অব অনারের মাধ্যমে অভ্যর্থনা জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী সরদার শ্যাম।
সন্ধ্যায় শুরু হয় তুরস্ক-বাংলাদেশ দ্বি-পক্ষীয় বৈঠক। বৈঠকে সম্পর্ক পর্যালোচনা, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়।
এ সময় রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে, বুধবার (১১ নভেম্বর) আনতালিয়া লিডার্স সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১২ নভেম্বর আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের মূলপর্বে প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে।