
আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৪:৫৫

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রমিক প্রতিনিধি পেলে ১ সপ্তাহের মধ্যেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশের আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর সিরডাপে শ্রম ও কর্মসংস্থান ত্রিপক্ষীয় পরামর্শ সভায় এ আশ্বাস দেন তিনি।
এসময় গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুর ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, শ্রমিকদের বেতন আটকে রাখার ঘটনা কমেছে। তবুও বিনা নোটিশে রাস্তায় আন্দোলনে নামলে সমস্যা তৈরি হয়।
শ্রমিক অসন্তোষ রোধে ৭টি মনিটরিং টিম কাজ করছে বলেও জানান মন্ত্রী। এসময় শ্রমিকদের বেতন মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করে দেয়ার জন্যও মালিকপক্ষকে আহ্বান জানান মন্ত্রী।