
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন শুরু ১ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ২০:৪৯

২০২৫ সালে জাতীয়করণ, বিভিন্ন ভাতা বৃদ্ধির আন্দোলনে ঢাকায় কর্মসূচি পালন করেছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। ছবি সংগৃহীত
নবম পে-স্কেল বাস্তবায়ন, বদলি এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে আন্দোলনে নামছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে এ আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন তারা।
প্রাথমিকভাবে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও শিক্ষকদের সুবিধার কথা বিবেচনা করে কর্মসূচির স্থান পরিবর্তন করে জাতীয় প্রেসক্লাবের সামনে নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ তথ্য জানান।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন বলেন, ‘নিজেদের অধিকার আদায়ে শিক্ষকরা সব সময় একতাবদ্ধ। অসংখ্য শিক্ষক আন্দোলনে অংশ নিতে ঢাকায় আসবেন। এজন্য শিক্ষকদের চাওয়া ছিল আন্দোলনের ভেন্যু পরিবর্তনের। শিক্ষকদের স্বার্থে আন্দোলনের ভেন্যু জাতীয় প্রেসক্লাবে দেয়া হয়েছে। এরই মধ্যে আমরা ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেছি।