
বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৬:৩

জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর করছেন আইজিপি মো. আলী হোসেন ফকির
জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবার এর হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি হস্তান্তর করেন ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
হারানো ল্যাপটপ ফিরে পেয়ে জার্মান পর্যটক ক্রিল বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ভ্রমণকালে তার ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিরাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বিদেশি পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার এবং বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও ভাবমূর্তি উজ্জ্বল করার স্বীকৃতিস্বরূপ আইজিপি নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান ও সাব-ইনস্পেক্টর মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার প্রদান করেছেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুমে ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। ফিরে এসে তিনি ল্যাপটপ ও ক্যামেরা খুঁজে না পেয়ে নাটোর থানায় গিয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন। এরপর পুলিশের অভিযানে গত ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে নয়টায় নাটোর সদর থানাধীন কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।