
সম্পত্তি দখল: সাবেক ডিসি ইব্রাহিমসহ ৪ জনের সম্পদের খোঁজে চিঠি দিল দুদক
প্রতিবেদক, নড়াইল
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৩:১৮

নড়াইলের লোহাগড়া থানা। ছবি: সংগৃহীত
নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছ নিয়ে বিরোধে হাসানুর শেখ (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসানুর শেখ ওই গ্রামের মৃত ছত্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) নিজেদের জমিতে সুপারি গাছের চারা রোপণ করেছিলেন হাসানুর শেখ। এ দিকে সুপারির চারাগুলো বড় হলে গাছের ছায়া নিজেদের উঠানে পড়বে বলে এর বিরোধীতা করেন চাচাতো ভাই হাসদেল শেখ। একপর্যায়ে আজ সকালে হাসানুরের স্ত্রী রোপণকৃত চারায় পানি দিতে গেলে দুই পরিবারের মধ্যে শুরু হয় বাগ্বিতণ্ডা।
একপর্যায়ে হাসদেল ও তার পরিবারের সদস্যরা মিলে হাসানুরকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ স্বজনদের। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা হাসানুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে চেষ্টা অব্যাহত আছে।’
ভুক্তভোগীর মরদেহ সুরতহাল শেষে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।