
বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা
প্রতিবেদক, সিরাজগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৩:৫২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হত্যার শিকার আকরাম সরকারের বাড়িতে এলাকাবাসীর ভিড়। ছবি: সময় সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে তার বন্ধু মারুফ তালুকদারকে আটক করেছে পুলিশ। মারুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
শুক্রবার রাতে উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
আকরাম সরকার ওই গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে। অভিযুক্ত মারুফ তালুকদার গয়হাট্টা খোশালপুর গ্রামের মোহাম্মদ তালুকদারের ছেলে। তিনি আকরামের বন্ধু বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আকরামের বাবা আব্দুর রহিম জানান, শুক্রবার বিকেলের দিকে ফোন করে আকরামকে বাড়ি থেকে ডেকে নেন মারুফ। এরপর সন্ধ্যার পর থেকে আকরামের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মারুফের বাড়িতে গিয়ে তার আঙিনায় আকরামের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ সময় অভিযুক্ত মারুফ বাড়ির একটি কক্ষে ছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারুফকে আটক করে। পরে আকরামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।