
সিলেটে হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে স্বজনদের ক্ষোভ
মহানগর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২০:১০

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বী সংগঠনের প্রতিনিধির হাতে অনুদানের খাম তুলে দিচ্ছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। আজ শুক্রবার (৯ অক্টোবর) সদর উপজেলায়।
ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন অটুট রাখার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, ‘ঈদ ও পূজা আমাদের সবার উৎসব। আমরা একে অপরের পাশে দাঁড়াব, সহযোগিতা করব এবং সম্প্রীতির এই সুন্দর সম্পর্ক ধরে রাখব।’
শুক্রবার (৯ অক্টোবর) মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাধারণ ত্রাণ (জিআর) কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, এ দেশ সবার। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মধ্যদিয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কোনো ধরনের দ্বন্দ্বে না জড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আফরোজা খানম বলেন, অতীতেও মানিকগঞ্জে দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করতে সবাই সম্মিলিতভাবে কাজ করেছেন। এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও শ্মশানঘাটের উন্নয়নসহ বিভিন্ন সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরেন খাদ্যমন্ত্রী। প্রয়োজনীয় উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে তিনি সব ধর্মের মানুষের পাশে থাকতে চান।
অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপের প্রতিটিতে জিআর কর্মসূচির আওতায় ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের চারটি সংগঠনকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এতে সনাতন ধর্মাবলম্বীদের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
এর আগে বেলা ১১টায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খাদ্যমন্ত্রী। অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও তার প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সৎ, আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে দেশ ও সমাজের জন্য যোগ্য মানুষ হয়ে উঠতে হবে।
কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর মধ্যদিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দিনের অন্য কর্মসূচির অংশ হিসেবে খাদ্যমন্ত্রী পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে পরিচালিত ‘পল্লী সবুজায়ন কর্মসূচির’ আওতায় বৃক্ষরোপণ, চারা ও ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।