
পাবনায় হাটের ইজারা নিয়ে গোলাগুলি, ২ জন নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৮:৪৬

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি।
প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ২৪ নভেম্বর পর্যন্ত চলবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ২০২৬ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণি বা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে এবং ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে প্রথম সেমিস্টার বা বর্ষে অধ্যয়নরত, তারা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করে বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
শিক্ষাবৃত্তির জন্য যেসব কর্মী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বহির্গমন ছাড়পত্র বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করেছেন, কেবল তাদের সন্তানরাই যোগ্য বলে বিবেচিত হবেন। একজন প্রবাসী কর্মীর সর্বোচ্চ দুই সন্তান এই সুবিধা পাবে।
সাধারণ প্রবাসী কর্মীদের সন্তানদের ক্ষেত্রে এসএসসি (বিজ্ঞান) পরীক্ষায় জিপিএ ৫.০০ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪.৭৫ থাকতে হবে। এইচএসসি (বিজ্ঞান) বিভাগে জিপিএ ৪.৮০ এবং অন্যান্য বিভাগে জিপিএ ৪.৫০ প্রয়োজন হবে। তবে প্রবাসে মারা যাওয়া কর্মীদের সন্তানদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় জিপিএ ৪.০০ থাকলেই আবেদন করা যাবে। আর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সাধারণ কর্মীদের সন্তানদের জন্য জিপিএ ৩.২৫ এবং মৃত কর্মীদের সন্তানদের জন্য জিপিএ ৩.০০ নির্ধারণ করা হয়েছে।
এসএসসি উত্তীর্ণদের জন্য বৃত্তির মেয়াদ সর্বোচ্চ ২ বছর (ডিপ্লোমা কোর্সে ৪ বছর), এইচএসসি উত্তীর্ণদের কোর্সের ধরণ অনুযায়ী ৩ থেকে ৫ বছর এবং ডিপ্লোমা পাসের পর বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য ৪ বছর পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে।
আবেদন কেবল অনলাইনেই (https://portal.wewb.gov.bd) করতে হবে; সরাসরি বা ডাকযোগে পাঠানো কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। আবেদনের সময় বিএমইটির ছাড়পত্র/মেম্বারশিপ সংবলিত পাসপোর্ট কপি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, এনআইডি/জন্মনিবন্ধন, নিজের ব্যাংকিং হিসাব সংক্রান্ত তথ্য এবং ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
যে কোনো তথ্যের জন্য প্রবাসী কল সেন্টার (১৬১৩৫ – টোল ফ্রি এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০) অথবা জেলা প্রবাসী কল্যাণ সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।