

ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা দরে বিক্রি হবে। ফাইল ছবি
অক্টোবরের মতো আগামী নভেম্বর মাসেও দেশের বাজারে অকটেন-পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা দরে বিক্রি হবে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। অক্টোবর মাসেও ওই দামই বহাল ছিল। নতুন সিদ্ধান্তের ফলে আগামী ১ নভেম্বর থেকে পুরো মাসজুড়ে এই দামেই বিক্রি হবে জ্বালানি তেল।
সরে দাঁড়াচ্ছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকপ্রধান