
২১তম ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামে নিরাপদ ও মানবকেন্দ্রিক ডিজিটাল ভবিষ্যতের তাগিদ
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৮:৭

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি মণ্ডপ পরিদর্শনে আসেন এবং সার্বিক আয়োজন ঘুরে দেখেন।
এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান বিশেষ মোড়ক উন্মোচনের মাধ্যমে এই পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরিদর্শনকালে বারিধারা পূজা উদযাপন কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.) ও সাধারণ সম্পাদক প্রবীর কুমার সাহা, বারিধারা ডিওএইচএস পরিষদের সভাপতি কর্নেল এম আব্দুল হাই (অব.), বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক সালাউদ্দিন চৌধুরী, উদ্যোক্তা মাকসুদা চৌধুরী, সঞ্জয় কুমার এবং রাজেশ কুমারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে শিল্প উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী আশা প্রকাশ করে বলেন, 'বাংলাদেশ আবহমানকাল ধরে সৌহার্দ্য ও সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখেছে। আশা করছি, বরাবরের মতো এবারও অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আনন্দঘন আবহাওয়াতেই শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।'