
আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতায় সমঝোতা
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ২৩:২৬

সিদ্ধিরগঞ্জের তেলের গুদামের সিসিটিভি ক্যামেরার ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্বলন্ত সিগারেট থেকে অবৈধ জ্বালানি তেলের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালেও কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গোদনাইল এসও রোডের মেঘনা ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক আল-আমিনের মালিকানাধীন অবৈধ জ্বালানি তেলের গুদামের সামনে ছিল ফার্নেস অয়েলসহ পোড়া মবিলের মজুত। কর্মচারীদের জ্বলন্ত সিগারেট থেকে মবিলের ড্রামে আগুন লাগে। বিকট শব্দে ড্রামটি বিস্ফোরিত হয়। আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। দাউ দাউ আগুনে এলাকাজুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আগুনের খবরে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে দুই ইউনিট অল্প কিছুক্ষণের চেষ্টাতেই আগুন নেভাতে সক্ষম হয়। এতে কোনো হতাহত বা তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
জ্বলন্ত সিগারেট থেকে এই আগুনের ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।