
মেয়ের খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩:৫২

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা বায়েজীদ হোসেন মিঠু। ছবি: সংগৃহীত
নারীদের গোপন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগে বরিশালের উজিরপুরে বায়েজীদ হোসেন মিঠু নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনার পর দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে উজিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযুক্ত বায়েজীদ হোসেন মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বায়েজীদ হোসেন মিঠুকে পদ ও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে বাসাবাড়িতে থাকা নারীদের অজান্তে গোপন ভিডিও ধারণ করতেন বায়েজীদ। পরে এসব ভিডিও দেখিয়ে তিনি নারীদের ব্ল্যাকমেইল করতেন। তার মুঠোফোনে নারীদের একাধিক আপত্তিকর ভিডিও পাওয়া গেছে বলে দাবি করেন স্থানীয়রা।
শনিবার রাতে তাকে হাতেনাতে আটক করা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। এছাড়া স্থানীয়দের দাবি, বায়েজীদ হোসেন মিঠুর বিরুদ্ধে মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। অভিযোগগুলো খতিয়ে দেখে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’