
মেয়ের খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ০:৩৬

ভাতিজাদের হামলায় চাচার মৃত্যুর পর তাদের বাড়িঘরে আগুন। ছবি: সংগৃহীত
শেরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের হামলায় জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। চাচার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতে অভিযুক্ত ভাতিজাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।
রোববার (৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলার কুসুমহাটি কাজিরচর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে রাতে ভাতিজাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। নিহত জিন্নাত আলী ওই গ্রামের মৃত টন মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে কাজিরচর গ্রামের জিন্নাত আলীর সঙ্গে তার আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুল ইসলামদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জসিমসহ কয়েকজন জিন্নাত আলীকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন ও ধাক্কা দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হাসপাতালে চাচার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ভাতিজাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’