
রিয়াদ ও দাম্মামে বিমানের ফ্লাইট স্থগিতের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৩:১০

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অটোমেশন পদ্ধতিতে বদলি ও পদায়নের কারণে চিকিৎসকদের নানা ধরনের হয়রানি কমবে।
অটোমেশন পদ্ধতিতে চিকিৎসকদের বদলি ও পদায়ন কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রথম দফায় ৯৫ জন চিকিৎসককে অটোমেশন পদ্ধতিতে বদলি করা হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অটোমেশন পদ্ধতিতে বদলি ও পদায়নের কারণে চিকিৎসকদের নানা ধরনের হয়রানি কমবে। গত সরকারের আমলে অযোগ্য ব্যক্তিদের ইচ্ছে মতো বদলির সুযোগ দেয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ পদে বসানো হতো। এখন এই পদ্ধতিতে বদলি এবং পদায়নের কারণে এই স্বেচ্ছাচারিতা বন্ধ হবে।
ডেঙ্গু নিয়ে তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসায় সরকারের কোনো অবহেলা নেই। আন্তর্জাতিক নিয়ম মেনেই চিকিৎসা দেয়া হচ্ছে। ডেঙ্গু চিকিৎসায় ওষুধপত্র পর্যাপ্ত রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমও চলমান রয়েছে।
হামের টিকা দেয়া কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মূলত যারা টিকার আওতার বাইরে রয়েছে তারাই আক্রান্ত হচ্ছে। টিকা দেয়ার পর কোনো শিশু হামে আক্রান্ত হচ্ছে, এমন উদাহরণ নেই।