
আ. লীগ নেতার জামিন কাণ্ডে রংপুরের সেই ওসিকে বদলি
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৫:৮

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি খাসিফ আবদুল্লাহ আলহামুদির সৌজন্য সাক্ষাৎ।
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে দেশের উপকূলীয় এলাকায় লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপান্তরের উদ্যোগ নিতে চায় সরকার। এ জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে যৌথ উদ্যোগে কক্সবাজারে একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি খাসিফ আবদুল্লাহ আলহামুদির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
বৈঠকে দেশের দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তার বিষয়টি তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে ভবিষ্যতে বিশুদ্ধ পানির প্রাপ্যতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের বিস্তৃত উপকূলীয় অঞ্চলের লবণাক্ত পানি শোধনের বিকল্প নেই। ইউএইর কারিগরি ও প্রযুক্তিগত সাহায্য নিয়ে কক্সবাজারে পরীক্ষামূলকভাবে এমন প্রকল্প সফল হলে তা দেশের অন্যান্য উপকূলীয় অঞ্চলেও সম্প্রসারণ করা সম্ভব হবে।
বাংলাদেশে ইউএইর বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়ে ড. আবদুল মঈন খান জানান, এ ধরনের বড় প্রকল্পে শুরুতে বড় অঙ্কের মূলধন বিনিয়োগ করা বাংলাদেশের জন্য কষ্টসাধ্য। তবে বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে এলে এবং সেই অর্থ ধাপে ধাপে পরিশোধের (ইনস্টলমেন্ট) সুযোগ দেয়া হলে তা উভয় দেশের জন্যই সুবিধাজনক হবে।
সাক্ষাৎকালে দেশের বর্তমান গণতান্ত্রিক উত্তরণের পথ এবং এতে বিদ্যমান নানা চ্যালেঞ্জের বিষয়টিও রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন মন্ত্রী।
অন্যদিকে, আরব আমিরাতের উন্নয়নে বাংলাদেশি প্রবাসী কর্মীদের অবদানের প্রশংসা করেন ইউএইর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি খাসিফ। তবে দেশটির বর্তমান শ্রমবাজারের চাহিদা বিবেচনায় বাংলাদেশ থেকে সাধারণ শ্রমিকের বদলে দক্ষ জনশক্তি পাঠানোর ওপর জোর দেন তিনি।
পাশাপাশি, আরব আমিরাত থেকে বাংলাদেশে রফতানি করা উন্নতমানের লাইমস্টোনের (চুনাপাথর) ওপর বিদ্যমান আমদানি শুল্ক ও কর কমানোর আহ্বান জানান রাষ্ট্রদূত, যাতে এর আমদানির পরিমাণ বাড়ানো যায়। মন্ত্রী এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশে ইউএই দূতাবাসের ইকোনমিস্ট অ্যানালিস্ট শাহমিনা ইশা মান্নান এবং স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।