
ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি

লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কথা বলছেন শাহজাহান চৌধুরী
নির্বাচনে টাকা কোনো সমস্যা নয়, আপনারা গণজোয়ার সৃষ্টি করুন; এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে লংগদু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জামায়াতের ইউনিয়নভিত্তিক প্রার্থী ঘোষণা ও নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ প্রসঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষ এখন চাঁদাবাজ-টেন্ডারবাজ-সিন্ডিকেট-ঘুষখোর-দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তারা সৎ নেতৃত্ব চায়।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণ জামায়াতের পক্ষেই থাকবে। প্রার্থী নির্বাচন করে দিলাম। কাজ শুরু করে দিন। এখনও সময় আছে, জামায়াতের পক্ষে গণজোযার সৃষ্টি করুন। দেখবেন জনগণও প্রার্থীদের টাকা দিবে।
শাহজাহান চৌধুরী বলেন, স্থানীয় সরকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলায় শাখার উদ্যোগে আয়োজিত সভায় ৭ ইউনিয়নের মধ্যে বগাচতর, গুলশাখালী, কালাপাকুজ্জা, মাইনীমুখ এই ৪ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
