
আসন্ন দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: আইজিপি
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৬:৫৮

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজের দুদিন পর চার বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় জড়িত অভিযোগে এক রোহিঙ্গা দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৩ ব্লকে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার ও আসামিদের গ্রেফতার করা হয়।
নিহত শিশুর নাম মোহাম্মদ ওমর (৪)। সে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- একই ক্যাম্পের ডি-১৩ ব্লকের আলী আহমদের ছেলে আব্দুর রহমান (৩৪) ও তার স্ত্রী আনসি বেগম (৩০)।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ জানান, গত ৮ অক্টোবর দুপুরে ঘরের পাশে খেলার সময় শিশুটি নিখোঁজ হয়। পরিবার বিষয়টি জানালে পুলিশ সন্ধানে নামে। নিখোঁজের পরদিন ৯ অক্টোবর দুপুরে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে শিশুটির বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে শনিবার দুপুরে অভিযুক্ত দম্পতিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আব্দুর রহমানের ঘরের পাশে পানির ট্যাংকের ঘেরা থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর পরিচয় লুকাতে শরীর পুড়িয়ে দেওয়া হয়, যা পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল।
এ ঘটনায় আটক দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এপিবিএন।