
বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে: হাইশিং
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১২

জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। সংগৃহীত ছবি
বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে তিন দিনের সফরে ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।
রোববার (২৫ অক্টোবর) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) ঢাকার জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বারবেল কফলার।
অর্থনৈতিক পরিবর্তনের ধারায় থাকা বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে। এমন প্রেক্ষাপটে অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা বাড়ানো এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে অংশীদার হিসেবে কাজ করছে জার্মানি। এবারের সফরে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত করার পাশাপাশি বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সহযোগিতার সুযোগ খোঁজার বিষয়েও গুরুত্ব দেয়া হবে বলে জার্মান দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সফরের অংশ হিসেবে বারবেল কফলারের বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সংলাপে বসার কথা রয়েছে। এ ছাড়া চট্টগ্রামে চলমান কয়েকটি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিও সরেজমিনে দেখবেন তিনি।
ঢাকায় থাকাকালে জার্মান দূতাবাসের আয়োজনে ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উপলক্ষে অনুষ্ঠিত আয়োজনেও যোগ দেবেন কফলার। এতে বাংলাদেশের ও জার্মানির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য এবং সংস্কৃতি ও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের অংশ নেয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন বিভক্ত থাকার পর ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানি আবার এক রাষ্ট্রে পরিণত হয়। দেশটির এই ঐতিহাসিক পুনর্মিলনের স্মৃতি ধরে রাখতে প্রতিবছর ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ পালন করা হয়।