
গুপ্তরা ফ্যামিলি কার্ডে ভুল তথ্য দিলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৬:৪৬

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসি আহমেদ মিষ্টি পদত্যাগ করার পর, শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আগামী ১২ নভেম্বর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) এক প্রজ্ঞাপনে ইসি এই উপনির্বাচনের তফসিল জানিয়েছে।
তফসিল অনুযায়ী-এই আসনের উপনির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৬ অক্টোবর। ২৭ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিলের সময় নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে।
এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১ নভেম্বর। ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং আগামী ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংরক্ষিত এই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই ভোট অনুষ্ঠিত হবে।
এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পর গত ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র দেন মিষ্টি। পদত্যাগ করার কারণে তার আসন শূন্য হয়।