
ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ নবায়নে বিআরটিএর নতুন নির্দেশনা
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৩:৩২

ফরিদপুরের আলফাডাঙ্গায় শনিবার (২৪ অক্টোবর) রাতে আগুনে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। ছবি: সময় সংবাদ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ আগুনে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ওই গুদামগুলোতে থাকা তিন হাজার মণ পাট ও গুদাম ভস্মীভূত হয়। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
জানা যায়, রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ করেই দাউদাউ করে আগুন দেখতে পান স্থানীয়রা। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বাজারের সাতটি পাটের গুদাম ও একটি চায়ের দোকান এবং দুটি কাঁচামালের দোকান ভস্মীভূত হয়ে যায়।
বাজারের ব্যবসায়ী কাশেম মণ্ডল জানান, রাত ৮টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে সাতটি পাটের গুদাম ও একটি চায়ের দোকান এবং দুটি কাঁচামালের দোকান পুড়ে যায়। প্রায় তিন হাজার মণ পাট পুড়ে যায়; যার মূল্যে প্রায় দুই কোটি টাকা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা জানান, খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।