
মানুষকে কষ্ট দেয়ার ভয়াবহ শাস্তি
ধর্ম ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৫:৪৮

কাকরাইল মারকাজের প্রায় ৫০ বছরের মুকিম ডা. সাইফুদ্দিন। ছবি: সংগৃহীত
তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি ও কাকরাইল মারকাজের প্রায় ৫০ বছরের মুকিম ডা. সাইফুদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৬ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
ডা. সাইফুদ্দিন প্রায় পাঁচ দশক ধরে কাকরাইল মারকাজে অবস্থান করে দ্বীনি খেদমত করেছেন। পাশাপাশি তিনি তাবলিগ জামাতের দেশি তাশকিলের জিম্মাদার হিসেবেও দায়িত্ব পালন করেন।
আজ (২৬ অক্টোবর) বাদ জোহর মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।