
প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন আহ্বান

ঢাকার শিশু আদালতে আজান আলী শরীফ
রাজধানীর বারিধারায় নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিমকে গাড়িচাপায় হত্যার মামলায় ১৭ বছরের সেই কিশোর আজান আলী শরীফ জামিন পেয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার শিশু আদালত-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালত জামিনের আদেশ দিয়েছে।
এর আগে, দুই দফা ওই কিশোরের জামিন নামঞ্জুর করে একই আদালত।
প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর বিকেলে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নেয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় ২৪ বছর বয়সী মেহেদী হাসান মিমকে। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।