
মেয়ের খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮:৩২

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে হকার্স ইউনিয়নের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১ ও ১০ নম্বর এবং উত্তরা এলাকায় হকারদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ডিএনসিসি প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে এ কথা জানান তিনি।
প্রশাসক বলেন, ‘হকাররা আমাদের অংশ এবং হকারদের নির্দিষ্ট একটি স্থানে বিশেষ করে মিরপুর-১০, মিরপুর-০১ ও উত্তরায় হকারদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে এবং দ্রুত তাদের বিকল্প বসার স্থান করে দেয়া হবে। হকারদের জন্য হলিডে মার্কেটের পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা উচ্ছেদকৃত হকারদের জন্য হলিডে মার্কেট ব্যবস্থার চেষ্টা করছি। আমরা যদি হকারদের জন্য বিকল্প স্থানে তিন থেকে পাঁচশো দোকান বসার ব্যবস্থা করি, তাহলে ক্রেতারাও সেখানে আসবে এবং কেনাবেচা ভালো হবে।’
শফিকুল ইসলাম বলেন, ‘আমরা বাধ্য হয়েই ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও হকারদের উচ্ছেদ করেছি এবং আজকের এই পরিস্থিতির জন্য কিছু সিন্ডিকেট ও হকাররা নিজেরাই দায়ী। কেন না তারা ফুটপাত ছেড়ে রাস্তা পর্যন্ত দখল করে রেখেছিল, যেখানে সাধারণ জনগণের হাঁটার কোনো পথ ছিল না এবং সাধারণ জনগণ জানতেই পারত না তাদের জন্য ফুটপাত ছিল।’
জনগণ উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মিরপুর ১০ ও মিরপুর-১ এর ফুটপাতে হকারদের আর বসতে দেয়া হবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে।’
হকার প্রতিনিধি দলকে প্রশাসক বলেন, ‘বিকল্প স্থানে নিজস্ব যান চালিত দোকান থাকবে এবং এখানে কোনো চৌকি বসানো যাবে না।’