
প্রাণ-আরএফএল এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের চূড়ান্ত বিচারকাজে সৃজনশীল ও শিল্প বিশেষজ্ঞরা

সংগৃহীত ছবি
বরিশালের হিজলায় আক্তার হোসেন (৪০) নামের এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত জেলে আক্তার হোসেন (৪০) উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ-পুলিশ থানার ইনচার্জ মো. ইয়াছিনুল হক জানান, 'বুধবার (২৮ অক্টোবর) রাতে আক্তার হোসেনসহ আরও কয়েকজন জেলেদের একটি দল মাছ শিকারে মেঘনা নদীতে যায়। বৃহস্পতিবার সকাল ৫ টার দিকে হঠাৎ করে তিনটি স্পিড বোটে করে এসে জেলেদের ধাওয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে স্পিড বোট থেকে গুলি ছোড়া হলে এতে জেলে আক্তারসহ আরও ৫ জন গুরুতর আহত হন।'
নৌ-পুলিশের ইনচার্জ আরও জানান, 'নিহত জেলে পরিবারের দাবি করছেন ওই স্পিড বোটগুলোতে চাঁদপুরের নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ছিলেন। তারাই গুলি ছুঁড়ছেন। আহত বাকি জেলেদের সন্ধান পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
এ বিষয়ে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনীবুর রহমান জুয়েল জানান, 'গুলিবিদ্ধ অবস্থায় খুব ভোরে ওই জেলেকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে প্রেরণ করা হলে পথেই তার মৃত্যু হয়।'