
সৃজনশীল শিল্পকে মূলধারায় দেখতে চায় সরকার: অর্থমন্ত্রী
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ২১:২৮

আটক দুই যুবক ও উদ্ধার হওয়া অস্ত্র-সরঞ্জাম
রাজধানীর মিরপুরের পল্লবীতে চেকপোস্টে পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টাকালে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পল্লবী থানাধীন ১১ নম্বর মেট্রো স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক দুই যুবক হলেন— মশিউল আজম অরিন (৩৬) এবং শান্ত ইসলাম (২৭)।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান , শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পল্লবী ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর অহিদুজ্জামানের নেতৃত্বাধীন পুলিশের একটি দল তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে আটক মশিউল আজম অরিনের কাছ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।