
টাঙ্গাইলে হরিজন পল্লিতে পূজার বোনাস দিলেন প্রতিমন্ত্রী টুকু
প্রতিবেদক, রাজবাড়ী
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১:৪৬

রাজবাড়ীতে পিয়ারুল সরদার (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা পূর্ব পাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিয়ারুল সজ্জনকান্দা পূর্ব পাড়া জামে মসজিদের সামনে অবস্থান করছিলেন। এসময় মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত দুজন এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে দুটি গুলির ক্ষত রয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. অনিক কুমার মণ্ডল বলেন, রাত ৭টা ৫০ মিনিটের দিকে গুলিবিদ্ধ পিয়ারুলকে হাসপাতালে আনা হয়। দ্রুত ইসিজি করার পর দেখা যায়, তিনি মারা গেছেন। এ সময় তার স্বজনেরা মরদেহ ফরিদপুরে নেয়ার চেষ্টা করছিলেন।
পুলিশ জানায়, পিয়ারুল সরদারের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৫ টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেফতারও হয়েছেন। সর্বশেষ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তিনি জামিনে মুক্তি পান।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, হত্যার কারণ উদঘাটন ও এরসঙ্গব জড়িতদের গ্রেফতারে পুলিশের কয়েকটি দল কাজ করছে।