
জমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই বৃদ্ধকে দাফন!
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৭:৫

গ্রেফতার আবুল হায়াদ দিপু
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আবুল হায়াদ দিপু (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির স্পেশাল টিমের সহায়তায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে এই সফল অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির ২ নম্বর গেটের পূর্ব পাশের রাস্তায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরবর্তীতে এ ঘটনায় রমনা মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা রুজু করা হয়।