
জিএম কাদেরের বাসায় হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৭

নির্বাচন ভবন। সংগৃহীত ছবি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ ও সময়সূচি চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার কমিশনার, সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত রয়েছেন।
জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন কয় ধাপে এবং কোন সময়ে অনুষ্ঠিত হবে, এর রূপরেখা ও দিনক্ষণ এই বৈঠকে চূড়ান্ত করা হবে। আগামী বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথম ধাপের ভোট শুরু হতে পারে এবং আগামী বছরের ৬ জুনের মধ্যে সব ধাপের নির্বাচন শেষ করার লক্ষ্য রয়েছে নির্বাচন কমিশনের।
এ ছাড়াও সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান, পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ এবং ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫’-এর খসড়া অনুমোদন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।