
প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন আহ্বান

গাজীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: সময় সংবাদ
গাজীপুর মহানগরীর টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী জাবের হোসেন আহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদ্রাসা শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টঙ্গীর গাজীপুরা এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, মহাসড়কের গুরুত্বপূর্ণ এ এলাকায় নিরাপদে সড়ক পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানান তারা।
জানা গেছে, আহত জাবের হোসেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। সড়ক পারাপারের সময় একটি বাস তাকে চাপা দিলে সে আহত হয়। এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনের যাত্রীরা আটকা পড়ে দুর্ভোগের শিকার হন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের (অপরাধ) উপ-কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবি ও ক্ষোভ নিরসনের চেষ্টা করছি। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।